ঢাকা

নভেম্বরের শুরুতেই এমপিওভুক্ত শিক্ষকদের অক্টোবর বেতন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সরকারি ছুটিতে বেতনের প্রস্তাবে সাময়িক বিলম্ব
বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে। তবে সরকারি ছুটির কারণে বেতনের প্রস্তাবটি সময়মতো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি। এতে চলতি মাসের বেতন পেতে বিলম্ব হতে পারে কি না, তা নিয়ে শিক্ষক সম্প্রদায়ের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।

যথাসময়ে বেতন পাওয়ার আশ্বাস মাউশির
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্পষ্ট করে জানিয়েছেন যে, প্রস্তাব পাঠাতে কিছুটা দেরি হলেও শিক্ষকরা নির্ধারিত সময়েই তাঁদের বেতন-ভাতা পাবেন। ছুটি শেষ হওয়ার সাথে সাথেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন শেষে নভেম্বরের শুরুতেই যেন শিক্ষক-কর্মচারীদের ব্যাংকে টাকা পৌঁছে যায়, মাউশি সেই অনুযায়ী জোর তৎপরতা চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Desk

কমেন্ট বক্স