ঢাকা

নবম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘নবম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত রোববার (২৫ অক্টোবর) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী গলফাররা তাঁদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলেন। এ ধরনের আয়োজন দেশের গলফ অঙ্গনের বিকাশ, খেলাটির জনপ্রিয়তা বৃদ্ধি এবং গলফারদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাবাহিনী প্রধান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।

এবারের প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে এস এম আব্দুল্লাহ ফারাবী উইনার হওয়ার গৌরব অর্জন করেন। কমোডর এ কে এম আফজাল হোসেন, বিএন রানারআপ নির্বাচিত হন। এ ছাড়া মিসেস হাইজং উম লেডিস উইনার এবং আকিব আরাফাত খান ম্যান রেগুলার ব্যাক নাইন উইনার হিসেবে স্বীকৃতি পান।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক ওএসপি, বিএসপি, এনডিসি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্পন্সর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির, কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গলফার ও তাঁদের পরিবারের সদস্যরা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

নবমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের মধ্য দিয়ে অংশগ্রহণকারী গলফারদের পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে এ ধরনের আয়োজন দেশের গলফ চর্চা সম্প্রসারণ এবং খেলাটির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স