দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা, যা আগের তুলনায় ২ হাজার ২১৬ টাকা কম। এর ফলে টানা ৫ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম মোট ১২ হাজার ৭১ টাকা কমলো। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী বিভিন্ন গ্রেডের স্বর্ণের মূল্য:

বিজ্ঞাপন · inarticle_1
  • ২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা (ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা হ্রাস)

  • ২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা (ভরিপ্রতি ২ হাজার ৯৯ টাকা হ্রাস)

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা (ভরিপ্রতি ১ হাজার ৮০৮ টাকা হ্রাস)

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা (ভরিপ্রতি ১ হাজার ৫১৬ টাকা হ্রাস)

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬৫ বার দাম বৃদ্ধি এবং ৭৩ বার হ্রাস পেয়েছে।