সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা নেওয়া যাবে।

প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর সকাল ১১টায়। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি প্রক্রিয়া লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে।

মাউশির প্রস্তুত করা খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্যাচমেন্ট এরিয়ার জন্য প্রতিষ্ঠানসংলগ্ন সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য সফটওয়্যারে আপলোড করার কাজ আগামী ২০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। শিগগিরই এসংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন · inarticle_1