উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। মতিহারের সবুজ চত্বরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ এবং দুটি ইনস্টিটিউট রয়েছে। প্রতি বছর চার লক্ষাধিক শিক্ষার্থী এখানে ভর্তিযুদ্ধে অংশ নিলেও চূড়ান্তভাবে ভর্তির সুযোগ পান মাত্র কয়েক হাজার মেধাবী।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুক্রবার ‘বি’ (বাণিজ্য) ইউনিটের মাধ্যমে শুরু হবে। এরপর ১৩ ফেব্রুয়ারি শনিবার ‘সি’ (বিজ্ঞান) ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি শনিবার ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে—প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এবার রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকালে নির্বাচিত পরীক্ষা অঞ্চল পরবর্তীতে আর পরিবর্তন করা যাবে না।

বিজ্ঞাপন · inarticle_1

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে অনুষদ ও বিভাগভিত্তিক হালনাগাদ আসন বিন্যাস নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

কলা অনুষদ এই অনুষদের ১২টি বিভাগে মোট ৯২১টি আসন রয়েছে, যেখানে এ বছর দর্শন বিভাগে ১০টি আসন কমানো হয়েছে। বিভাগভিত্তিক আসনগুলো হলো—আরবি ১১০টি, ইসলামিক স্টাডিজ ১১০টি, দর্শন ১০০টি, ইতিহাস ১০০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১০০টি, ইংরেজি ৯০টি, বাংলা ৮০টি, ফারসি ভাষা ও সাহিত্য ৬৫টি, উর্দু ৬০টি, সংস্কৃত ৫৬টি, সংগীত ৩০টি এবং নাট্যকলা বিভাগে ২০টি।

আইন অনুষদ আইন অনুষদের দুটি বিভাগে মোট ১৬০টি আসন বরাদ্দ রয়েছে। এর মধ্যে আইন বিভাগে ১১০টি এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৫০টি আসন রয়েছে।

সামাজিক বিজ্ঞান অনুষদ এই অনুষদের ১০টি বিভাগে মোট আসন সংখ্যা ৬২০টি। এবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১০টি এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ৬টি আসন কমানো হয়েছে। বিভাগগুলোর মধ্যে অর্থনীতিতে ৮০টি, রাষ্ট্রবিজ্ঞানে ৮০টি, সমাজবিজ্ঞানে ৮০টি, সমাজকর্মে ৭০টি, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজে ৭০টি, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে ৬০টি, লোক প্রশাসনে ৫০টি, নৃবিজ্ঞানে ৫০টি, গণযোগাযোগ ও সাংবাদিকতায় ৪০টি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৪০টি আসন রয়েছে।

চারুকলা অনুষদ তিনটি বিভাগ নিয়ে গঠিত এই অনুষদে মোট ১২৫টি আসন রয়েছে। এ বছর গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে ৫টি আসন বাড়ানো হয়েছে। ফলে বর্তমানে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে ৫০টি, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্রে ৪৫টি এবং মৃৎশিল্প ও ভাস্কর্যে ৩০টি আসন রয়েছে।

বিজনেস স্টাডিজ অনুষদ এই অনুষদের ছয়টি বিভাগে মোট ৫০০টি আসন রয়েছে, যার মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২০টি আসন কমানো হয়েছে। আসন বিন্যাস অনুযায়ী হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থায় ১১০টি, মার্কেটিংয়ে ৯০টি, ফাইন্যান্সে ৯০টি, ম্যানেজমেন্ট স্টাডিজে ৮০টি, ব্যাংকিং ও ইনস্যুরেন্সে ৮০টি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি আসন রয়েছে।

বিজ্ঞান অনুষদ নয়টি বিভাগ নিয়ে গঠিত বিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা ৬২৫টি। এ বছর পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ৫টি আসন কমানো হলেও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ৫টি আসন বাড়ানো হয়েছে। বিভাগভিত্তিক আসনগুলোর মধ্যে গণিতে ১০০টি, রসায়নে ১০০টি, পরিসংখ্যানে ৮০টি, ফলিত গণিতে ৭৫টি, পদার্থবিজ্ঞানে ৭০টি, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে ৬০টি, প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞানে ৫০টি, ফার্মেসিতে ৫০টি এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ৪০টি আসন রয়েছে।

জীববিজ্ঞান অনুষদ এই অনুষদের ছয়টি বিভাগে মোট ২৯৫টি আসন রয়েছে এবং মনোবিজ্ঞান বিভাগে ১০টি আসন কমানো হয়েছে। আসন সংখ্যা অনুযায়ী প্রাণিবিদ্যায় ৮০টি, উদ্ভিদবিজ্ঞানে ৭০টি, মনোবিজ্ঞানে ৫০টি, চিকিৎসা মনোবিজ্ঞানে ৩৫টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে ৩০টি এবং মাইক্রোবায়োলজি বিভাগে ৩০টি আসন বরাদ্দ আছে।

কৃষি অনুষদ কৃষি অনুষদের দুটি বিভাগে মোট ১২০টি আসন রয়েছে। এর মধ্যে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে ৬০টি এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ৬০টি আসন নির্ধারিত আছে।

প্রকৌশল অনুষদ পাঁচটি বিভাগ নিয়ে গঠিত প্রকৌশল অনুষদে মোট ২৫৬টি আসন রয়েছে। এ বছর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫টি আসন বৃদ্ধি করা হয়েছে। বিভাগগুলোর মধ্যে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশলে ৭০টি, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৫০টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ৫০টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৪৬টি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি আসন রয়েছে।

ভূ-বিজ্ঞান অনুষদ এই অনুষদের দুটি বিভাগে মোট ১৩৫টি আসন রয়েছে। এর মধ্যে ভূগোল ও পরিবেশবিদ্যায় ৭৫টি এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ৬০টি আসন রয়েছে।

ফিশারিজ অনুষদ এই অনুষদের একমাত্র বিভাগ ফিশারিজের অধীনে মোট ৫০টি আসন রয়েছে।

ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এই অনুষদে এ বছর ৫টি আসন বাড়ানো হয়েছে। ফলে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগে বর্তমানে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি।

ইনস্টিটিউটসমূহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি ইনস্টিটিউটে মোট ৯৪টি আসন রয়েছে। এর মধ্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) ৫০টি এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ৪৪টি আসন রয়েছে।

মোট আসন ও কোটা ব্যবস্থা সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদের ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে সাধারণ আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৬টি, যেখানে সামগ্রিকভাবে ৪১টি আসন কমানো হয়েছে। সাধারণ আসনের পাশাপাশি বিশেষ কোটায় ভর্তির সুযোগও রয়েছে। এর মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৬১টি আসন নির্ধারিত। এছাড়া প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটের মূল আসন সংখ্যার বিপরীতে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ, শারীরিক প্রতিবন্ধীদের জন্য ২ শতাংশ এবং জাতীয় পর্যায়ে অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় কোটায় ১ শতাংশ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।