লাতিন আমেরিকার দেশ পেরুতে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর প্রকাশ করেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস শহর থেকে ২২ কিলোমিটার (১৪ মাইল) পশ্চিম-উত্তরপশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার (৮৮ মাইল)।
ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার নিশ্চিত করেছে যে এই কম্পনের কারণে সুনামির কোনো সতর্কতা বা ঝুঁকি নেই। এখন পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।



