সমঝোতা না হলে নতুন বছরের শুরুতেই ইরানের ওপর আবারও সামরিক চাপ বা অভিযান চালানোর সম্ভাবনা সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক গণমাধ্যম সাক্ষাৎকারে দেওয়া তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

কূটনৈতিক সমঝোতা ভেস্তে গেলে শক্তি প্রয়োগের বিকল্প খোলা রাখার বার্তাই মূলত দিয়েছেন ট্রাম্প। এতে করে বছরের শুরুতেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন আরও তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

যদিও সম্ভাব্য কোনো অভিযানের নির্দিষ্ট সময়সূচি, কৌশল বা লক্ষ্যবস্তু নিয়ে তিনি কোনো স্পষ্ট ধারণা দেননি। এমনকি কোনো চুক্তির সম্ভাব্য রূপরেখা বা শর্তাবলি সম্পর্কেও নীরব থেকেছেন।

পর্যবেক্ষকদের ধারণা, আলোচনার টেবিলে ইরানকে নমনীয় করতে এটি একটি কৌশলগত চাপ তৈরির প্রয়াস হতে পারে। সব মিলিয়ে নতুন বছরের প্রাক্কালে কোনো কূটনৈতিক অগ্রগতি হয় কি না, সেটিই এখন নির্ধারণ করবে পরিস্থিতির গতিপথ।