মার্কিন আকাশপথে তীব্র অচলাবস্থার তৃতীয় দিন গতকাল রোববারও ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, গত শনিবারের পর রবিবারেও ২ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৭ হাজার ৭০০ ফ্লাইট বিলম্বিত হয়। এর ফলে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর দেশটিতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে বিমান চলাচল ব্যাহত হচ্ছে।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, পুরোনো তামার তারের বদলে ফাইবার কেব্ল বসানোর রক্ষণাবেক্ষণ কাজের সময় রাউটারে অতিরিক্ত চাপ পড়ায় এই সংকেত সমস্যা দেখা দেয়। তবে এতে কোনো সাইবার হামলার প্রমাণ মেলেনি। এফএএ যাত্রীদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্লাইট চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে এবং মন্ত্রী স্থানীয় সময় আজ সোমবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন।



