থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের পাতং সমুদ্রসৈকত এলাকার একটি বাণিজ্যিক শপহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৩টা ১৭ মিনিটে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা পরিচালিত একটি ভবন থেকে এই আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই এবং একজন মায়ানমারের নাগরিক; তবে হতাহতদের মধ্যে কোনো পর্যটক ছিলেন না। আগুনের কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।
এর আগে গত কয়েক মাস আগে ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।



