রাজধানীর গাবতলীর পর্বত এলাকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন দুই নারী। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে সনাক্ত করা যায়নি।
দারুসসালাম থানার উপপরিদর্শক এসআই দিরাজ নন্দি জানান, সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী বাস স্টেশন এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে (বগুড়া-ঢাকা) চাঁদনি পরিবহনের বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই নারী নিহত হয়। আহত হন একজন।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুজনের মরদেহ ও আহতকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলেও তিনি জানান।



