জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আয়োজনটির সংবাদ যথাযথভাবে প্রচারের স্বার্থে দেশের বিভিন্ন গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সংবাদ সংগ্রহ ও প্রকাশের জন্য প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে একজন করে প্রতিবেদক ও আলোকচিত্রী পাঠানোর অনুরোধ জানিয়ে সবার সহযোগিতা কামনা করেছে জামায়াতে ইসলামী।



