২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়েছিল।

শুনানিকালে রিটকারীর পক্ষের আইনজীবীর দাবি ছিল, অপর্যাপ্ত মূল্যায়ন ও একতরফাভাবে নেওয়া এই সিদ্ধান্তের ফলে কোচিং বাণিজ্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কোমলমতি শিশুরা মানসিক চাপের মুখে পড়বে। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুরা কোচিং ও গৃহশিক্ষকের পেছনে ব্যয় করতে না পারায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন · inarticle_1

তবে সমস্ত আইনি প্রক্রিয়া ও শুনানির পর বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজের এই আদেশ প্রদান করেন। এর ফলে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া বহাল রইল।