সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই বৈঠকে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকের আলোচ্যসূচিতে ভ্যাট আইন, খেজুর আমদানি এবং জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভার ফলাফল ও কার্যক্রম সম্পর্কে মন্ত্রিসভার সদস্যদের অবহিত করা হয়।
বৈঠক চলাকালে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের চলমান প্রকল্প ও কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে সরকারি কর্মকাণ্ডে আরও গতিশীলতা ও স্বচ্ছতা আনতে মন্ত্রিসভার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



