বাংলাদেশ সেনাবাহিনীর দুই শীর্ষ কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে এই দায়িত্ব দেওয়ার লক্ষ্যে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদানের নিমিত্তেই এই দুই সেনা কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। পরবর্তী ধাপে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের সুনির্দিষ্ট কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হবে, তা চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন · inarticle_1