স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) তার এনজিওপ্লাস্টির মাধ্যমে রিং বসানোর কথা রয়েছে। এর আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পর এনজিওগ্রাম করা হলে এই ব্লকগুলো শনাক্ত হয়। দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে তিনি নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একটি চিকিৎসক দল তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। উল্লেখ্য, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নরসিংদী-১ আসনের সংসদ সদস্য।

বিজ্ঞাপন · inarticle_1