ঢাকা

‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা জাতীয় যুবশক্তির

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

নেতাকর্মীদের ন্যাক্কারজনক হামলা ও অবরুদ্ধ করার ঘটনার প্রতিবাদে বিকেল থেকে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছে দলটির যুব উইং জাতীয় যুবশক্তি। বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ দলটির মদদপুষ্ট সন্ত্রাসীরা দিনের আলোয় প্রকাশ্যে আক্রমণ চালিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে আতঙ্কিত করে তুলেছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সাংবিধানিক অধিকারকে চরমভাবে লঙ্ঘন করে।

জাতীয় যুবশক্তি আরও বলেন, আমরা জোরালোভাবে ঘোষণা করছি কোনো প্রকার সন্ত্রাস, দমন-পীড়ন ও হামলার মাধ্যমে গণতান্ত্রিক চেতনা ও রাজনৈতিক কার্যক্রমকে স্তব্ধ করা যাবে না। জুলাইয়ের চেতনা ধারণ করে মুজিববাদের কবর রচনায় আমাদের লড়াই অব্যাহত থাকবে।

আমরা হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দেশের সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। এনসিপি সবসময় গণতন্ত্র, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ছিল এবং থাকবে। এ হামলার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানায় সংগঠনটি। এর আগে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স