ঢাকা

নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
এনসিপির কেন্দ্রীয় নেতাদের নারায়ণগঞ্জে আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন। এনসিপির কেন্দ্রীয় নেতাদের নারায়ণগঞ্জে আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন।

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে নির্মিত একটি তোরণে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৩টার দিকে শহরের কলেজরোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে দলটির মধ্যে উত্তেজনা এবং নানা মহলে শঙ্কা তৈরি হয়েছে।

এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ছাত্রলীগের কিছু নিষিদ্ধ ব্যক্তিই এই অগ্নিসংযোগে জড়িত। তাদের দাবি, নাইটগার্ড বাধা দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অগ্নিকাণ্ডে তোরণটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

জাতীয় নাগরিক পার্টির সদস্য আব্দুর রহমান গাফ্ফারী বলেন, “মধ্যরাতে নিষিদ্ধ সংগঠনের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। তারা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে।”

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু জানান, “ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের তোরণ পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আমরা পুলিশকে অবহিত করেছি।”

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, “ঘটনার তদন্ত চলছে। দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনসিপির নেতাদের আগমনে নিরাপত্তা নিশ্চিত করতে রুটগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

দলটি জানিয়েছে, আজ দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করবে এনসিপি। সারাদেশে ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে আয়োজিত পদযাত্রায় অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়াও উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা ও সামান্থা শারমিন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স