ঢাকা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। তৈরি হওয়া লঘুচাপটি ক্রমাগত শক্তি সঞ্চয় করে আগামী তিন দিনের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এটি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি থাকায় বাংলাদেশে সরাসরি আঘাতের আশঙ্কা কিছুটা কম।

তবে এর পরোক্ষ প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এবং ২৭ অক্টোবর থেকে নভেম্বরের প্রথম দিক পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ পরিস্থিতিতে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ও সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের কারণে কৃষি খাতে যাতে বড় ধরনের ক্ষতি না হয়, সেজন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। যেসব কৃষকের ধান পেকে গেছে, তাদের আগামী ২৬ অক্টোবরের মধ্যে দ্রুত তা কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া শীতকালীন সবজি ও রবি ফসলের জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং সার ও ফসল পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Desk

কমেন্ট বক্স