ঢাকা

আইনশৃঙ্খলার বিশেষ সতর্কতা সম্পর্কে জানেন না আইজিপি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের হামলার আশঙ্কায় পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ১১ দিনের বিশেষ সতর্কতা জারি করা হলেও এ বিষয়ে কিছুই জানেন না পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজেই এ তথ্য জানান।


আইজিপি বলেন, “জুলাই ও আগস্ট—এই সময়টা নিয়মিতভাবেই নিরাপত্তা বিষয়ে আমরা সতর্ক থাকি। তবে ১১ দিনের কোনো বিশেষ সতর্কতা নির্দেশনা দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে আমি অবগত নই।”


এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে জানানো হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সামাজিক সংগঠন কর্মসূচি পালন করছে। এই প্রেক্ষাপটে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষভাবে গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়।


এসবির সতর্কবার্তায় উল্লেখ করা হয়, এ সময় ‘বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি’ অনলাইন ও অফলাইনে নানা ধরনের অপপ্রচার, কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং সহিংসতা উসকে দিতে পারে। সেই প্রেক্ষাপটে পুলিশ সদস্যদের জন্য ছয়টি নির্দেশনা জারি করা হয়:

১. ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা।

২. সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন (মোটরসাইকেল, মাইক্রোবাস ইত্যাদি) তল্লাশি জোরদার।

৩. বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

৪. গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য অভিযান।

৫. মোবাইল টহল জোরদার।

৬. গুজব রোধে সাইবার পেট্রোল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি।

এছাড়া কোনো অনভিপ্রেত পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে স্পেশাল ব্রাঞ্চকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।


বিশেষ সতর্কবার্তাটি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।


তবে এ বিষয়ে দেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার অবগত না থাকার বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরেই প্রশ্ন দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স