ঢাকা

স্বাস্থ্য পরীক্ষায় লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আগামীকাল শনিবার যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগের অস্ত্রোপচারের পরবর্তী ফলোআপ চিকিৎসা ও প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা সেখানে সম্পন্ন করা হবে।

রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। সফরকালে তাঁর সঙ্গে থাকবেন সহধর্মিণী রেবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তা।

জানা গেছে, যুক্তরাজ্যের কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। চিকিৎসা কার্যক্রম শেষে আগামী ১৮ মে তাঁর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছিল। এরপর থেকেই নিয়মিত ফলোআপ চিকিৎসা চলছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স