ঢাকা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সামার–২০২৬ ভর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘অ্যাডমিশন ফেস্ট, সামার–২০২৬’। নতুন শিক্ষাবর্ষে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আয়োজিত মাসব্যাপী এই উৎসব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি করেছে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাডমিশন ফেস্টের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, স্কুল অব ল’র ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, প্রক্টর মো. আনিছুর রহমান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিন বিভাগের পরিচালক আফরোজা হেলেন এবং অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর ও বিভাগীয় প্রধান জাহিদ হাসান। এছাড়া বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

‘অ্যাডমিশন ফেস্ট, সামার–২০২৬’ উপলক্ষে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে ভর্তি ফিতে ৭৫ শতাংশ ছাড়, টিউশন ফিতে ১০ শতাংশ বিশেষ স্কলারশিপ এবং মেধার ভিত্তিতে শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহারও রাখা হয়েছে।

মাসব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীরা পাবেন ভর্তি–সংক্রান্ত তথ্যভিত্তিক দিকনির্দেশনা, একাডেমিক পরামর্শ এবং ক্যারিয়ার কাউন্সেলিং। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এই আয়োজন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স