ঢাকা

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় দেশজুড়ে গ্রেপ্তার ৭২ জন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
kfc kfc

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির সময় সহিংসতা, দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত দুটি মামলা দায়ের হয়েছে এবং ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সদরদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ৭২ জনের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন রয়েছেন। এসব ঘটনায় এখন পর্যন্ত ৯টি মামলা রুজু হয়েছে।

প্রেস সচিব জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত বিক্ষোভের সময় যেসব সহিংসতা, ভাঙচুর ও দোকানে হামলার ঘটনা ঘটেছে, তা জননিরাপত্তা এবং আইনের শাসনের পরিপন্থী।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং ঘটনার গভীর তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে অতিরিক্ত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স