ঢাকা

৫ আগস্ট সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনে পালিয়ে ছিলাম : পলক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
পলক পলক

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১২ জন গা ঢাকা দিয়েছিলেন। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের সেখান থেকে উদ্ধার করে।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিকালে এ তথ্য প্রকাশ করেন জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। চাইলে আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন।”

শুনানি শেষে আদালত ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ২০২৩ সালের ১৫ আগস্ট পলককে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন সময় তাকে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সরকার পতনের দিন গণভবনে হাজার হাজার মানুষ প্রবেশ করে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। সেই সময় গণভবন ও সংসদ ভবন এলাকা সাধারণ মানুষের দখলে চলে যায়। অনেকেই সংসদ কক্ষে প্রবেশ করে ছবি তোলেন, ভিডিও করেন। এর মধ্যেই পলক, শিরীনসহ অন্তত ১২ জন সংসদ ভবনের একটি নির্জন কক্ষে অবস্থান করছিলেন।

শুনানিতে পলক আরও জানান, কারাগারে থাকা অবস্থায় তার দুটি শীতের সোয়েটার হারিয়ে গিয়েছিল। আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, “আগামী শীতকাল পর্যন্ত জেলেই থাকতে হবে কি না জানি না। কিন্তু আমার দুটি সোয়েটার হারিয়েছে। আবার কিনতে হবে হয়তো।” যদিও পরে জানা গেছে, হারানো সোয়েটার দুটিই খুঁজে পাওয়া গেছে।

অন্যদিকে, তৎকালীন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তিনি দেশেই রয়েছেন, না কি বিদেশে পালিয়ে গেছেন—তা নিয়ে নানা গুঞ্জন চলছে। অনেকে দাবি করছেন, তিনি এখনো দেশে আছেন এবং একটি প্রভাবশালী মহলের আশ্রয়ে রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স