ঢাকা

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।


নতুন এই মৃত্যু ও রোগী নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে।


বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ২০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স