টানা দুই দফা বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়েছে।

বাজুসের নির্ধারিত হার অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) সকালে কার্যকর হওয়া এই দামেই আজ বৃহস্পতিবার সারাদেশে স্বর্ণ কেনাবেচা চলছে।

বিজ্ঞাপন · inarticle_1

স্থানীয় বুলিয়ন বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমা এবং সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকায় বিক্রি হচ্ছে।