সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার টন চিনি এবং ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে। এই দুই পণ্য সংগ্রহে সরকারের মোট ১৮২ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে।

গত বুধবার (২৫ নভেম্বর) কমিটির ৫৪তম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব দুটি তোলা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে এ সুপারিশের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন · inarticle_1

তথ্য অনুযায়ী, ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন চিনি কিনতে ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা, যা কেজিপ্রতি ১০৪ টাকা ৯৫ পয়সা হিসেবে হিসাব করা হয়েছে। এই চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন মসুর ডাল কেনায় ব্যয় হবে ৭৭ কোটি ২৫ লাখ টাকা, অর্থাৎ প্রতি কেজির দাম পড়বে ৭৭ টাকা ২৫ পয়সা। ডাল সরবরাহের দায়িত্ব পাচ্ছে নাবিল নাবা ফুডস লিমিটেড।