২০২৬ সালের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দেশের সব আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বোর্ডের নির্দেশনায় উল্লেখ করা হয়, আসন্ন পরীক্ষাটি সম্পূর্ণ সুশৃঙ্খল ও নকলমুক্ত রাখতে কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তার এই ভার্চুয়াল সভায় উপস্থিতি বাধ্যতামূলক। সভায় যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় জুম মিটিং লিংক, আইডি এবং পাসওয়ার্ড নির্ধারিত সময়ের আগেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।



