বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল বা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আদেশ জারির পর শিক্ষক-কর্মচারীদের অনলাইনে বা নির্দিষ্ট নিয়ম অনুসরণে পে-ফিক্সেশন বা বেতন নির্ধারণ সম্পন্ন করতে হবে। মাউশির একটি সূত্র জানিয়েছে, পে-ফিক্সেশন সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষকদের জন্য অন্তত পাঁচ থেকে সাত দিন সময় বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারির পরই প্রক্রিয়াটির আনুষ্ঠানিক সময়সীমা চূড়ান্ত হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, এমপিওভুক্ত জনবলের জন্য পে-স্কেলের পৃথক আদেশ জারি করা প্রয়োজন। এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অতিরিক্ত ২,৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং কলেজসমূহের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকাসহ সর্বমোট ৩,২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছে মন্ত্রণালয়। অর্থ বিভাগের চূড়ান্ত অনুমোদন ও পৃথক আদেশ জারির পর মাউশি এ বিষয়ে পরবর্তী করণীয় ও নির্দেশিকা বিস্তারিতভাবে জানিয়ে দেবে।

বিজ্ঞাপন · inarticle_1