বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার বিষয়ে চূড়ান্ত পর্যালোচনার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী রোববার (১৫ নভেম্বর) দুপুর দেড়টায় বাংলাদেশ সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে সভার বিষয়টি নিশ্চিত করা হয়। সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে অনুষ্ঠিতব্য এই সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।

বিজ্ঞাপন · inarticle_1

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রবি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) সিদ্দিক জুবায়েরের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া জাতীয়করণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আরও ১৬ জন প্রতিনিধিকে সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।