মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইউরোপের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম, যদিও যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য তাদের নেই। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে সেখানে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় নেমে আসতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উপলক্ষে ফ্লোরিডার মার-আ-লাগো থেকে মার্কিন সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে তেহরান নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আধুনিকায়ন নিয়ে জোরালো বক্তব্য দেওয়ায় এবং ইউরোপীয় মিত্রদের সতর্ক করায় বিষয়টি নতুন করে সামনে এসেছে।

বিজ্ঞাপন · inarticle_1

ট্রাম্পের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হলে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পারমাণবিক হামলা চালানোর ঝুঁকি তৈরি হতে পারে। তিনি স্পষ্ট করেন যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই, বরং সেখানে টেকসই শান্তিই আসল লক্ষ্য।

ইরানের নেতৃত্বের কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন, কোনোভাবেই তেহরানের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেওয়া হবে না। তাঁর ভাষায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে বড় ধরনের সংঘাত ও ধ্বংসযজ্ঞ অনিবার্য হয়ে উঠতে পারে।

এদিকে কুয়েতে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইরান ও কুয়েতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। সৌদি আরবসহ কয়েকটি দেশ এ ঘটনায় ইরানের সমালোচনা করলেও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ অস্বীকার করে একে যুদ্ধ উসকে দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন।