ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাস সরকারের শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদা এবং তার স্ত্রী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে পরিচালিত এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, রাতভর চালানো ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হন।

বিজ্ঞাপন · inarticle_1

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে তারা হামাসের একজন শীর্ষস্থানীয় নেতাকে লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। তবে নিহত ওই নেতার পরিচয় এবং হামলার বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল।