ভারতীয় নৌবাহিনীর জন্য আটটি অত্যাধুনিক ‘নেক্সট জেনারেশন কর্ভেট’ (এনজিসি) যুদ্ধজাহাজ নির্মাণে দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে ৫৩ হাজার ৮৬৬ কোটি রুপি (প্রায় ৬৪০ কোটি ডলার) মূল্যের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) পাঁচটি এবং গোয়া শিপইয়ার্ড লিমিটেড (জিএসএল) তিনটি যুদ্ধজাহাজ তৈরি করবে। সোমবার নয়াদিল্লিতে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচের যেকোনো হুমকি মোকাবিলায় আধুনিক ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও প্রযুক্তিতে সজ্জিত এই কর্ভেটগুলো আগামী ২০৩০ সাল থেকে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া শুরু করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত হতে যাওয়া এই প্রকল্পটির মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্পে প্রায় ৫ কোটি কর্মদিবসের কর্মসংস্থান সৃষ্টি হবে, যা ভারত সরকারের ‘আত্মনির্ভরশীল’ প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন · inarticle_1