পাকিস্তানের লাহোরের নিশতার কলোনি থানা এলাকার হাকিম চকে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা এবং নিজের পাঁচ সন্তানকে আহত করার অভিযোগ উঠেছে আরশাদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে হত্যা মামলা দায়ের করেছে।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, পারিবারিক বিরোধের কারণে কয়েক দিন আগেই আরশাদের স্ত্রী সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যান। রোববার তাঁদের ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান আরশাদ, কিন্তু স্ত্রী ফিরতে অসম্মতি জানালে তাঁদের মধ্যে তীব্র কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আরশাদ স্ত্রীকে ছুরিকাঘাত করেন এবং মাকে বাঁচাতে এগিয়ে এলে সন্তানেরাও গুরুতর আহত হয়। উদ্ধারকারী দল তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। আহত সন্তানদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন · inarticle_1