চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শ্বশুরবাড়ির একটি ঘর থেকে মো. জাহেদ হোসেন (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষে তাঁর পাঁচ মাস বয়সী যমজ দুই মেয়ের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মাওলার পাড়া থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জাহেদের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা ঘরের বাইরে ছিলেন। পরে তারা ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বিজ্ঞাপন · inarticle_1