গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিশৃঙ্খলা মোকাবিলায় এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোতায়েনকৃত সদস্যরা স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। এছাড়া পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষ ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে ধারণকৃত সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

বিজ্ঞাপন · inarticle_1