৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটের নিয়মিত ফ্লাইট বন্ধ থাকবে। তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অন্যান্য ফ্লাইটগুলো যথারীতি চালু থাকবে।

বিজ্ঞাপন · inarticle_1

টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।