আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দে স্টেশনে অবস্থানরত যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক এবং হুড়োহুড়ির সৃষ্টি হয়।

বিজ্ঞাপন · inarticle_1

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং মেট্রোরেল চলাচলের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজধানীতে গণপরিবহনে নাশকতা ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সর্বসাধারণকে ধৈর্য ধারণ করার এবং যেকোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।