দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বর্তমানে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞাপন · inarticle_1

এদিন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম ধর্মীয় সম্প্রীতির নিদর্শন হিসেবে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দির নির্মাণের কোনো সরকারি পরিকল্পনা রয়েছে কি না এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়িত হবে—তা জানতে চান। জবাবে ধর্মমন্ত্রী প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের এই প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরেন।