ঢাকা

ভারতে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিক

ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলা থেকে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (১৬ মে) জেলার নৌঝিল থানার খাজপুর গ্রামের একটি ইটভাটা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রতিবেদনে বলা হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মথুরায় অবৈধভাবে বসবাস করছিলেন। অভিযান চালিয়ে পুলিশ ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী ও ২৮ জন শিশুকে হেফাজতে নেয়।

মথুরার পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার জানান, অভিযানের সময় স্থানীয় একাধিক ইটভাটায় তল্লাশি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

পুলিশের ধারণা, তিন থেকে চার মাস আগে তারা প্রতিবেশী রাজ্য হয়ে মথুরায় প্রবেশ করেছিলেন। আটকদের কাছ থেকে কিছু জাল আধার কার্ডও উদ্ধার করা হয়েছে, যেগুলো ভুয়া নথিপত্রের মাধ্যমে তৈরি করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের সঙ্গে যুক্ত ঠিকাদার ও স্থানীয় সহযোগীদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে। পুরো ঘটনার তদন্ত এখনও চলমান, এবং শিগগিরই এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স