ঢাকা

রোজ কেয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে না জনগণ: সালাহউদ্দিন আহমেদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “এই অন্তর্বর্তী সরকারকে জনগণ রোজ কেয়ামত পর্যন্তও সমর্থন দেবে না।” শনিবার খুলনায় ‘তারুণ্যের সমাবেশ’-এ বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে তিনি বলেন, “নির্বাচনের জন্য আন্দোলন বা সংঘাত নয়, জনগণ চায় অবিলম্বে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার শেষে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। ডিসেম্বরের মধ্যেই সেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি। এর বাইরে পরিস্থিতি আবার যমুনা ঘেরাওয়ের দিকে গেলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে।”

বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সালাহউদ্দিন আহমেদ বলেন, “এ সরকার আসলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-নির্ভর। সরকারের দুই শীর্ষ উপদেষ্টা সরাসরি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত।”

বিদেশি চুক্তি ও নিরাপত্তা বিষয়ে উদ্বেগ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “বর্তমান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন বিদেশি নাগরিক, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এছাড়া, ড. মুহাম্মদ ইউনূস বিদেশে কী ধরনের চুক্তি করেছেন, তা জাতি জানতে চায়।”

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “জনগণের ওপর আর কোনো চাপ প্রয়োগ করে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। জনগণ গণতন্ত্র চায়, দমন-পীড়ন নয়।”


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স