ঢাকা

মির্জা ফখরুল হলেন ২৩তম রাষ্ট্রপতি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়। গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। ভোট গণনা শেষে দেখা যায়, মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেন। ভোট দেওয়ার সময় প্রত্যেক সদস্য ব্যালটে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করেন। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সংসদ ভবনের অধিবেশন কক্ষেই সম্পন্ন হয়।

ভোটগ্রহণের শুরুতে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভোট দেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা পর্যায়ক্রমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে ব্যালট গণনা করা হয়। গণনা শেষে প্রাপ্ত ভোটের হিসাব প্রকাশ করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় নিশ্চিত হয়। এর মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্বের সূচনা হলো।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স