ঢাকা

বঙ্গভবনে দায়িত্ব গ্রহণ, দাপ্তরিক কাজে ব্যস্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


শপথ গ্রহণের পর বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২–এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।

এরপর ক্রেডেনশিয়াল মাঠে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল।

আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।

দায়িত্ব গ্রহণের প্রথম দিন বঙ্গভবনের নিজ কার্যালয়ে বিভিন্ন দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাঁর শপথ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করান।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স