ঢাকা

দেশ ছাড়ার পরিকল্পনা করছেন সালমান মুক্তাদির

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
জনপ্রিয় ইউটিউবার, অভিনেতা ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির জনপ্রিয় ইউটিউবার, অভিনেতা ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির

জনপ্রিয় ইউটিউবার, অভিনেতা ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির দেশ ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ ত্যাগের সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন। ওই সময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সালমান মুক্তাদির বলেন, “আমার আরও বড় হওয়ার শখ আছে। আকাঙ্ক্ষা অনেক। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে থাকবেন, ততদিন আমি সামনে এগিয়ে যাব—ইনশাআল্লাহ।”

বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি এখন বাংলাদেশ নিয়ে কথা বলি, কারণ আমি এ দেশে থাকি। কিন্তু যদি একদিন বাংলাদেশে না থাকি, তখন দেশের বিষয়ে কথা বলার অধিকারও থাকবে না।”

দেশ ছাড়ার পরিকল্পনা নিয়ে সালমান জানান, এটা আবেগ নয়, বরং বাস্তবতা বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত। তার ভাষায়, “আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার শখ-স্বপ্ন পূরণ হবে, তখন আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব। এটা আমার জীবনের একটা পরিকল্পনা।”

বিদেশে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “এখানে আবেগের কিছু নেই। বাস্তবভাবে চিন্তা করলে দেখা যায়, বিদেশে পরিবার গড়া, সেখানকার পরিবেশ, জীবনযাত্রার মান—সবকিছুই ভালো। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল বিদেশে যাওয়ার। আমি নিশ্চয়ই যাব। আর যদি সুযোগ থাকে, সেখান থেকেও দেশের জন্য কিছু করব।”

সালমান মুক্তাদির ২০১২ সালে ইউটিউব চ্যানেল “SalmoN TheBrownFish” চালুর মাধ্যমে আলোচনায় আসেন। পরবর্তীতে নাটক, সিনেমা ও সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা পান। তার দেশ ছাড়ার ঘোষণা নিয়ে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। 


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স