ঢাকা

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে ২০ জন রাজনীতিবিদের সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অব্যাহত রেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শনিবার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। আজ রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রথম দফায় বিকেল ৫টায় সাক্ষাৎ করবেন:

  1. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রম

  2. মাহমুদুর রহমান মান্না

  3. সাইফুল হক

  4. জোনায়েদ সাকি

  5. হাসনাত কাইয়ুম

  6. মজিবুর রহমান মঞ্জু

  7. মুজাহিদুল ইসলাম সেলিম

  8. খালেকুজ্জামান ভূঁইয়া

  9. টিপু বিশ্বাস

  10. শেখ রফিকুল ইসলাম বাবলু

  11. শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

দ্বিতীয় দফায় সন্ধ্যা ৬টায় সাক্ষাৎ করবেন:

  1. মাওলানা সাদিকুর রহমান

  2. মাওলানা রেজাউল করিম

  3. মাওলানা মামুনুল হক

  4. মাওলানা আহমেদ আব্দুল কাদের

  5. মাওলানা আজিজুল হক ইসলামাবাদি

  6. মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

  7. নুরুল হক নুর

  8. মাওলানা মুসা বিন ইজহার

  9. মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংকট নিরসনে আলোচনা করবেন। এটি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের ধারাবাহিক সংলাপের অংশ। আগামীকাল ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স