ঢাকা

দিনাজপুরে র‌্যাবের হাতে আটক এনসিপি নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
দিনাজপুরে র‌্যাবের হাতে আটক এনসিপি নেতা দিনাজপুরে র‌্যাবের হাতে আটক এনসিপি নেতা

দিনাজপুরের পাবর্তীপুরে চাঁদাবাজির সময় জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সংগঠক তারিকুল ইসলাম তারেক আটক হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পাবর্তীপুর উপজেলার মহেশপুর গ্রামের রসুলপুরে চাঁদাবাজি করার সময় তাকে আটক করে র‌্যাব।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সেনা কল্যাণ সংস্থা নামক প্রতিষ্ঠানের কয়লা ভর্তি একটি ট্রাককে আটক করেন এনসিপির নেতা তারিকুল ইসলাম তারেক ও ৬/৭ জন। ওই সময় তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করলে সাথেসাথে সেনাকল্যাণ সংস্থার কর্তৃপক্ষ যৌথবাহিনীকে খবর দিলে র‌্যাবসদস্যরা গিয়ে এনসিপি নেতা তারেককে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

পাবর্তীপুর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এনসিপি নেতা তারেককে রাত ১০টার দিকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স