ঢাকা

তরুণদের কাজ লাগাতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে যুক্ত করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১ জুন) রাজধানীর মাল্টিপারপাস হলে আয়োজিত চীন–বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দিনব্যাপী এ সম্মেলনে চীনের ১০০ কোম্পানির প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশের মোট জনশক্তির প্রায় অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণরা কর্মে যোগ দিতে প্রস্তুত। তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এখনই বিনিয়োগ বাড়াতে হবে।”

চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, “বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার বড় সুযোগ এখন রয়েছে। তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট এবং তথ্য প্রযুক্তি—এই খাতগুলোতে বিপুল সম্ভাবনা রয়েছে।”

অনুষ্ঠানে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও বক্তব্য রাখেন। তারা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

সম্মেলনে উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, চীনা বিনিয়োগ বাংলাদেশের শিল্প, কর্মসংস্থান ও প্রযুক্তি খাতে নতুন দিগন্ত খুলে দেবে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স