ঢাকা

পিএসসি চেয়ারম্যানের পদ ছাড়ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আজ মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম বিষয়টি সরাসরি অস্বীকার করেননি।

২০২৪ সালের অক্টোবর মাসে অন্তর্বর্তী সরকারের সময়ে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম।

এর আগে ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগ করেন। পরে ওই পদে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স