ঢাকা

দ্রুত ‘জুলাই চার্টার’ প্রকাশের আশা প্রধান উপদেষ্টার: প্রেস সচিব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্বের সংলাপের সমাপ্তি ঘোষণা করেন এবং দ্বিতীয় দফার আলোচনার সূচনা করেন। তিনি একটি চার মিনিটের বক্তব্যে অংশগ্রহণকারী দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাই যার যার অবস্থান থেকে কাজ করছেন।"

শফিকুল আলম বলেন, “বৈঠকে প্রায় ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। প্রথম পর্যায়ে আলাদা আলাদা দলের সঙ্গে বৈঠক হলেও এবার হতে পারে একাধিক দলের প্রতিনিধিদের একসঙ্গে নিয়ে আলোচনা। এ সপ্তাহেই আরেকটি বৈঠকের সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও জানান, সংলাপে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে, সেসব স্পর্শকাতর ইস্যু নিয়ে এবার ইন্টেনসিভ আলোচনা হবে। এসব বিষয়ে ঐকমত্য গঠনের চেষ্টাই হচ্ছে এই দ্বিতীয় পর্বের মূল লক্ষ্য।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, শিগগিরই 'জুলাই চার্টার' গৃহীত হবে এবং সেটি নতুন বাংলাদেশের ভবিষ্যৎ পথে নির্দেশনা হিসেবে কাজ করবে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স