ঢাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় করেন তাঁরা।

আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া অভিবাসন, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানোর সম্ভাবনা নিয়েও বৈঠকে কথা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সুযোগ আরও সম্প্রসারিত করার বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে। পাশাপাশি বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির ব্যাপারে উভয় পক্ষ আশাবাদ প্রকাশ করে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স