ঢাকা

ঈদের ছুটিতে খোলা থাকবে সকল ফিলিং স্টেশন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ঈদের ছুটিতে খোলা থাকবে সকল ফিলিং স্টেশন ঈদের ছুটিতে খোলা থাকবে সকল ফিলিং স্টেশন

ঈদুল আজহায় সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ আগের সাতদিন ও ঈদের পরের পাঁচদিন ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখা হবে।

বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে রাস্তায় তেলের প্রয়োজন হলে যানবাহনগুলোকে ঝামেলায় পড়তে হবে না। পাশাপাশি ঘরমুখী মানুষের দুর্ভোগও লাঘব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ঈদে যাত্রীদের নিরাপদে ও নির্বিঘ্নে সড়কপথে চলাচলে এজন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই দিনগুলোতে সিএনজি/ফিলিং স্টেশনগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স